গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Bankura বাঙালি ঢাকির হেনস্থায় দিল্লি অচল, হুঙ্কার অরূপের 

    বাঙালি ঢাকির হেনস্থায় দিল্লি অচল, হুঙ্কার অরূপের 

    0
    637
    ছবি সৌজন্যে : নিজস্ব
    পশ্চিমবঙ্গের ঢাকিরা বাইরে ঢাক বাজাতে গিয়ে আক্রান্ত হলে দিল্লিতে আগুন জ্বলবে। এমনই হুঁশিয়ারি দিয়েছেন বাঁকুড়ার তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী।
    তিনি বলেছেন, বাঁকুড়ার কোনও ঢাকশিল্পীকে যদি বাইরের রাজ্যে হেনস্থা হতে হয়, তাহলে সংসদ ভবন অচল করে দেওয়া থেকে শুরু করে দিল্লি রাস্তায় আগুন জ্বলবে। সোমবার বাঁকুড়ার ডোম সমাজের পক্ষ থেকে জেলা শাসক-কে ডেপুটেশন অভিযান কর্মসূচি নেওয়া হয়েছিল। বাঁকুড়া লালবাজার থেকে তামলিবাঁধ পর্যন্ত একটি রেলি আয়োজন করে ডোম সমাজ, জেলা শাসক-কে ডেপুটেশন দেয়। এই মিছিলে উপস্থিত ছিলেন বাঁকুড়া সাংসদ অনুপ চক্রবর্তী ।
    মিছিল শেষে পথসভায় বক্তব্য রাখতে গিয়ে বাঁকুড়া লোকসভার সাংসদ অরুপ চক্রবতী বলেছেন, তাঁর এলাকার যদি কোনও ডোম বাইরে রাজ্যে ঢাক বাজাতে গিয়ে যদি কোনও আক্রন্ত হয় তাহলে দিল্লিতে আগুন জ্বলবে।