শান্তি চুক্তির জন্য ব্যাপক ছাড় দিয়েছে রাশিয়া : আমেরিকা

0
125
ছবি সৌজন্যে : এক্স

ইউক্রেনে চলমান সংঘাত থামাতে শান্তি চুক্তির ক্ষেত্রে উল্লেখযোগ্য ছাড় দিযেছে রাশিয়া এমন মন্তব্যই করেছেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

তিনি বলেছেন, যদিও সংঘাত অবসানের কোনো স্পষ্ট চিহ্ন দেখা যায়নি, তবু তিনি বিশ্বাস করেন যে শান্তি প্রক্রিয়ায় অগ্রগতি হচ্ছে। ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কয়েকটি ছাড় দিয়েছেন, যার মধ্যে অন্যতম হলো, ভবিষ্যতে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনকে নিরাপত্তা গ্যারান্টি প্রদান করা। ভ্যান্স বলেছেন, সাড়ে তিন বছর ধরে চলা এই সংঘাতের মধ্যে প্রথমবার রাশিয়া প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে এতো গুরুত্বপূর্ণ ছাড় দিয়েছে।

তারা স্বীকার করেছে, কিয়েভে কোনও পুতুল সরকার বসানো সম্ভব হবে না, যা শুরুতে তাদের মূল দাবি ছিল। এবং গুরুত্বপূর্ণ হলো, তারা স্বীকার করেছে যে ইউক্রেনের ভূখণ্ডের অখণ্ডতার জন্য কিছু নিরাপত্তা গ্যারান্টি থাকবে।