গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home National সুপ্রিম কোর্টে আবার পিছালো ওবিসি মামলার শুনানি

    সুপ্রিম কোর্টে আবার পিছালো ওবিসি মামলার শুনানি

    0
    97
    ছবি সৌজন্যে : এক্স

    ফের পশ্চিমবঙ্গের ওবিসি শংসাপত্র বাতিল মামলার শুনানি পিছিয়ে গিয়েছে সুপ্রিম কোর্টে। আগামী সোমবার শীর্ষ আদালতে এই মামলার পরবর্তী শুনানি হবে।

    এর আগেও সুপ্রিম কোর্ট এই মামলার শুনানি পিছিয়ে দিয়েছিল। ২০২৪ সালের ২২ মে ওবিসি নিয়ে প্রথম রায় দিয়েছিল কলকাতা হাই কোর্ট। বলা হয়েছিল, ২০১০ সালের পরে রাজ্যের তালিকায় যত ওবিসি সম্প্রদায় যুক্ত হয়েছে, তা বাতিল। তার আগে রাজ্যে ওবিসি হিসাবে ৬৬টি সম্প্রদায় স্বীকৃত ছিল। বলা হয়, সামাজিক, আর্থিক এবং পেশাগত ভাবে সব জনগোষ্ঠীর মধ্যে সমীক্ষা করে নতুন করে ওবিসি তালিকা প্রকাশ করতে হবে রাজ্যকে। সেই অনুযায়ী রাজ্য একটি সমীক্ষা করে ওবিসি নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছিল। কিন্তু তার বিরুদ্ধেও হাই কোর্টে মামলা হয়। গত ১৭ জুন এই সংক্রান্ত মামলায় রাজ্যের বিজ্ঞপ্তির উপরে স্থগিতাদেশ দেয় হাই কোর্ট।

    রাজ্য উচ্চ আদালতের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায়। গত ২৮ জুলাই ওবিসি শংসাপত্রের বিজ্ঞপ্তি সংক্রান্ত মামলায় হাই কোর্টের নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট।