গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home National এনডিএ জনগণের অধিকার কেড়ে নিতে চায়: তেজস্বী

    এনডিএ জনগণের অধিকার কেড়ে নিতে চায়: তেজস্বী

    0
    71
    ছবি সৌজন্যে : এক্স
    এনডিএ-র অর্থ নহি দেঙ্গে অধিকার, মঙ্গলবার এই মন্তব্য করেছেন আরজেডি নেতা তেজস্বী যাদব। ১৩০ তম-সংবিধান সংশোধনী বিল সম্পর্কে আরজেডি নেতা তথা বিহার বিধানসভার বিরোধী দলনেতা তেজস্বী যাদব বলেছেন, এই দেশে একনায়কতন্ত্র চরমে।
    দারিদ্র্য, বেকারত্ব বা কৃষকদের অবস্থা নিয়ে কোনও আলোচনা নেই। এই বিলটি মানুষকে ব্ল্যাকমেইল করার জন্য আনা হয়েছে। তাঁর দাবি বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার জনগণের অধিকার কেড়ে নিতে এবং সংবিধানের অবসান ঘটাতে চায়। এনডি গণতন্ত্রকে শেষ করার চেষ্টা করছে এবং তাঁরা তা হতে দেবেন না বলেও জানিয়েছেন তেজস্বী।
    ভোটার অধিকার যাত্রা সম্পর্কে আরজেডি নেতা তেজস্বী যাদব মঙ্গলবার বলেছেন, রাহুল গান্ধীর সঙ্গে যাত্রায় আছেন এবং জনগণের সঙ্গে যোগাযোগ করছেন। জনগণও উৎসাহী। মহাজোট জনগণের কাছ থেকে উল্লেখযোগ্য সমর্থন পাচ্ছে, যা এনডিএ-কে বিরক্ত করেছে বলে মন্তব্য তেজস্বীর।