
ভারতে সুজুকির ৭০ হাজার কোটি টাকার বিনিয়োগের প্রস্তাবে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, গণেশ উৎসবের আবহে ভারতের মেক ইন ইন্ডিয়া যাত্রায় নতুন অধ্যায় যোগ হল। এটা মেক ইন ইন্ডিয়া, মেক ফর দ্য ওয়ার্ল্ড-এর লক্ষ্যের দিকে এক বড় পদক্ষেপ।
ভারতে তৈরি ইলেকট্রিক গাড়ি ১০০ দেশে রফতানি হবে। সেই সঙ্গে শুরু হচ্ছে হাইব্রিড ব্যাটারি ইলেকট্রোলাইট উৎপাদনও। অতীতের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী মোদী স্মরণ করেছেন গুজরাতের মুখ্যমন্ত্রী থাকার সময়কার ঘটনা।
তাঁর কথায়, ভারতের এই সাফল্যের বীজ রোপিত হয়েছল ১৩ বছর আগে, যখন মারুতি সুজুকিকে জমি বরাদ্দ করা হয়েছিল। ২০১২ সালে গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীন হানসালপুরে এই জমি দেওয়া হয়েছিল।







