গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home South 24 Pgs ঘরে প্রেমিক যুগলের ঝুলন্ত দেহ

    ঘরে প্রেমিক যুগলের ঝুলন্ত দেহ

    0
    212
    ছবি সৌজন্যে : নিজস্ব

    বন্ধ ঘর থেকে প্রেমিক যুগলের দেহ উদ্ধার-কে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সুন্দরবনের গোসাবা তারানগর গ্রামে। পুলিশ সূত্রে খবর, মৃত দুই প্রেমিক যুগল সোনালি মণ্ডল ও সুজিত বারুই। স্থানীয় সুত্রের খবর, উত্তর ২৪ পরগনার মালঞ্চ বাসড়া কালিবাড়ি এলাকার যুবক সুজিত বারুই। সে তাঁর মামার বাড়ি তারানগর গ্রামে থাকতো।

    সেখানেই প্রতিবেশী সোনালি মণ্ডলের সঙ্গে প্রেম ভালোবাসা গড়ে ওঠে। যদিও প্রেমের সম্পর্ক মেনে নিতে পারছিলেন না সোনালীর পরিবারের লোকজন, অভিযোগ স্থানীয়দের। সেই থেকে ভেঙে পড়েছিলেন প্রেমিক যুগল। সোমবার রাতে পরিবারের সকলের অলক্ষ্যে সুজিত তার প্রেমিকার বাড়িতে হাজির হয়। তখন সোনালির বাড়ির লোকজন ঘুমিয়ে পড়েছিলেন। মঙ্গলবার সকালে সকলে ঘুম থেকে উঠলেও সোনালি না ওঠায় পরিবারের লোকজন ডাকাডাকি শুরু করে।

    কোন রকম সাড়া শব্দ না পেয়ে জানালা দিয়ে উঁকি মারতেই সকলের চক্ষু চড়কগাছ হয়ে যায়। দেখতে পায় ঘরের মধ্যে প্রেমিক যুগলের দেহ ঝুলছে।এমন ঘটনা এলাকায় চাউর হতেই খবর পৌঁছয় সুন্দরবন কোষ্টাল থানায়। খবর পেয়ে সুন্দরবন কোষ্টাল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘর থেকে প্রেমিক যুগলের দেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা প্রেমিক যুগল-কে মৃত বলে ঘোষনা করেন।