
বাড়ি ভাড়া নিয়ে খোলা হয়েছিল কেন্দ্রীয় এজেন্সির অফিস। নিজেদের ইডি, সিবিআই অফিসার পরিচয় দিয়ে চলত অপারেশন। ৫ প্রতারক গ্রেফতার হতেই ডায়মণ্ডহারবারের ঘটনা মনে করাচ্ছে বিভাস অধিকারীর ভুয়ো থানার কথা।
জানা গিয়েছে ডায়মণ্ডহারবারের কোর্ট পাড়ায় অফিস ভাড়া করে নিজেদের সিবিআই, ইডি অফিসার পরিচয় দিয়ে একাধিক ব্যক্তিকে ভয় দেখিয়ে হাতিয়ে নেওয়া হচ্ছিল টাকা। জানাতে পেরে সেখানে হানা দেয় পুলিশ। এরপরেই গ্রেফতার করা হয় ফাল্গুনি চট্টোপাধ্যায়, সুজাউদ্দিন শেখ, গোপাল বারিক, সন্দীপ বর্মন, মোস্তাকিন মোল্লা ও জামাল হালদারকে। বাজেয়াপ্ত করা হয়েছে লোগো, ব্যাজ, পরিচয়পত্র। সরকারি লোগোও নকল করা হত।
ডায়মণ্ডহারবারের অতিরিক্ত পুলিশ সুপার মিতুন দে বলেছেন একটা ভুয়ো গোয়েন্দা সংস্থা খুলেছিল প্রতারকরা। ভুয়ো আই কার্ডও বানিয়েছিল। অনেক ব্যবসাদারকে ধমকে-চমকে টাকা আদায় করেছে। নিজেদের ইডি, সিবিআই অফিসার, কখনও নারকোটিক্সের অফিসার পরিচয় দিয়ে এই সব কাজ চালাত।








