গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home Kolkata লেকটাউন হনুমান মন্দিরে দুঃসাহসিক চুরি

    লেকটাউন হনুমান মন্দিরে দুঃসাহসিক চুরি

    0
    174
    ছবি সৌজন্যে : নিজস্ব
    লেক টাউন হনুমান মন্দিরে সোমবার গভীর রাতে চারজনের একটি গ্যাং ঢুকে সোনা-রুপোর গয়না, দেবমূর্তির মুকুটসহ একাধিক পুজোর সামগ্রী চুরি করেছে বলে অভিযোগ।
    এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। মন্দির কর্তৃপক্ষের দাবি, চুরি হওয়া সামগ্রীর মধ্যে গয়নাগাটি ও মূল্যবান পাত্রের দাম কয়েক কোটি টাকার বেশি হতে পারে। তবে সঠিক মূল্য নির্ধারণের কাজ এখনও চলছে। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া সিসিটিভি ফুটেজে চার দুষ্কৃতীর ছবি স্পষ্টভাবে ধরা পড়েছে। ইতিমধ্যেই লেক টাউন থানায় লিখিত অভিযোগ দায়ের করা হযেছে।
    স্থানীয় থানার পাশাপাশি গোয়েন্দা দফতরের পক্ষ থেকেও তদন্ত শুরু হয়েছে। পুলিশ সূত্রে খবর, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং দুষ্কৃতীদের সন্ধানে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। মন্দিরের ভক্ত ও স্থানীয় বাসিন্দারা দ্রুত দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।