গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home East Medinipur পশ্চিমবঙ্গ একেবারে শেষ হয়ে গিয়েছে : শুভেন্দু 

    পশ্চিমবঙ্গ একেবারে শেষ হয়ে গিয়েছে : শুভেন্দু 

    0
    231
    ছবি সৌজন্যে : নিজস্ব
    তৃণমূলের জমানায় পশ্চিমবঙ্গ একবারে খাদের কিনারায় গিয়ে পৌঁছেছে। এই রাজ্যে না আছে স্বাস্থ্য, না শিক্ষা আর না আছে মহিলাদের সুরক্ষা।
    নন্দীগ্রামে গণেশ পুজোর উদ্বোধনে এসে এমনই মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার দাবি, রাজ্যের ৬ হাজার ৮৮৮টি কারখানা বন্ধ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর যেকটা ধিকদিক করে জ্বলছে সেগুলো বন্ধ করে দিলে ষোলকলা পূর্ণ হবে। শুভেন্দুর কথায়, আগামীদিনে রাজ্যবাসী ভাতায় মেতে থাকবে, ভোটের আগে আরও ভাতা বাড়বে। আর রাজ্যের শিক্ষিত যুবক-যুবতীরা বেকার হয়ে অন্যরাজ্যে গিয়ে ঘাঁটি গাড়বে। কারণ এইখানে শিল্প নেই, আর মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন পরিযায়ী শ্রমিকরা ফিরে আসলে তাঁদের মাসিক ৫ হাজার টাকা ভাতা দেবেন।
    আজকালকার দিনে ওই টাকায়  কি হয় সেই বিষয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা। তাঁর কথায়, মুখ্যমন্ত্রী পরিযায়ীদের গ্রুপ ডি চাকরি দিক, বিজেপি তাহলে তা স্বাগত জানাবে। কিন্তু উনি তা করবেন না।