‘১১-র পর রাজ্যের আয় বেড়েছে সাড়ে ৫ গুণ : মমতা 

0
97
ছবি সৌজন্যে :ফেসবুক

এত বিরোধীতা সত্বেও ২০১১ সালের পর রাজ্যের আয় বেড়েছে সাড়ে ৫ গুণ। তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে এমনটাই দাবি করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রী বলেছেন, রাজ্য সরকার দারিদ্র দূরীকরণ, সামাজিক সংস্কারের মাপকাঠি।

সেখানে ২০১৩-২৩ সালের মধ্যে ১ কোটি ৭২ লক্ষ মানুষকে দারিদ্রসীমার ওপরে নিয়ে আসা হয়েছে। এখন এই সংখ্যা ২ কোটির ওপরে উঠে গিয়েছে। এটা ভারতের সর্বোচ্চ।  আগামীতে তা আরও বাড়বে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর পরেই মমতা রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে বলেছেন, আমি সব মেধাকে সম্মান করে। ছাত্র ছাত্রীরা মেধা তৈরি করে, শিক্ষক শিক্ষিকারা মেধা তৈরি করে। কিন্তু সেই মেধাই আসল মেধা, যে মেধা মানুষ গড়ে। যে মেধা সমাজ তৈরি করে সেই মেধাই আসল মেধা। মমতা আরও বলেছেন, ৫ হাজার ৩০০ কোটি টাকা খরচ করে ৫৩ লক্ষ ছাত্র-ছাত্রীদের স্মার্ট কার্ড দেওয়া হয়েছে।

স্টুডেন্ট্‌স ক্রেডিট কার্ড-এর আওতায় ৯২ হাজার ছাত্রছাত্রী সুবিধা পাচ্ছেন। সরকারের তরফে এখনও পর্যন্ত ১ কোটি ৩৮ লক্ষ ছাত্রছাত্রীকে সবুজসাথী প্রকল্পের সুবিধা দেওয়া হয়েছে। অন্যদিকে শিক্ষার পরিকাঠামো তৈরি করতে ৬৯ হাজার কোটি টাকা খরচ হয়েছে বলে জানিয়েছেন তৃণমূল নেত্রী।