প্রধানমন্ত্রীদের নিয়ে বই লিখবেন মমতা

0
72
ছবি সৌজন্যে :ফেসবুক
দেশের কোন কোন প্রধানমন্ত্রী কেমন ছিলেন, এবার সেসব অভিজ্ঞতা লেখার আকারে বইয়ে আনতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মেয়ো রোডের সভা থেকে সেই ঘোষণা করে তিনি বলেছেন, অনেক প্রধানমন্ত্রী দেখেছেন।
এবার একটা বই লিখবেন, কে কেমন ছিলেন। সেই বই আগামীর বইমেলায় বেরবে। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আটবার কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন। কখনও রেলমন্ত্রী, কখনও কয়লা, কখনও নারী ও শিশুকল্যাণ মন্ত্রক সামলেছেন। অনেক প্রধানমন্ত্রী-কে দেখেছেন। এবার একটা বই লিখবেন। কে কেমন ছিলেন। যাকে যেমন দেখেছি, তা নিয়ে লিখব। সব তো লেখা যাবে না। বইমেলায় বেরবে বইটা।
মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ীর সম্পর্ক ছিল সবচেয়ে ভালো। এছাড়া পিভি নরসিমা রাও প্রধানমন্ত্রী থাকাকালীনও মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন ক্রীড়া, নারী ও শিশুকল্যাণ মন্ত্রী।