
সল্টলেকের উদয়ন পল্লি থেকে নাবালিকা-সহ পাঁচজন বাংলাদেশি গ্রেফতার করেছে ইলেকট্রনিক কমপ্লেক্স থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম বৈদ্য মণ্ডল, প্রসেনজিৎ মণ্ডল, সুভাষী মণ্ডল, প্রমিলা মণ্ডল ও সাগরিকা মণ্ডল।
গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার সকালে তাদেরকে আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদের পর জানা যায় তিনজন আগে আসলেও দু’জন মহিলা ছয় মাস আগে বাংলাদেশ থেকে ভারতের নদিয়ায় অনুপ্রবেশ করেছিল।
এরপর নদিয়া থেকে সল্টলেকের উদয়ন পল্লিতে এসে ভাড়ায় থাকত তারা। ইতিমধ্যে অভিযুক্তরা ভারতীয় আধার কার্ড ও ভোটার কার্ড সহ একাধিক নথি তৈরি করে তারা।








