গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National ভারত ১০০ শতাংশ শুল্ক চাপান , মোদীকে আর্জি কেজরিওয়ালের

    ভারত ১০০ শতাংশ শুল্ক চাপান , মোদীকে আর্জি কেজরিওয়ালের

    0
    101
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    আমেরিকার পাল্টা হিসাবে ভারত ১০০ শতাংশ শুল্ক আরোপ করুক ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে এই আর্জি করেছেন আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। অন্য দেশগুলি যেভাবে আমেরিকার উপরে শুষ্ক চাপাচ্ছে, সেভাবেই ভারতও শুল্ক বাড়াক ওয়াশিংটনের উপরে। তাঁর দাবি, ১০০ শতাংশ শুল্ক চাপানো হোক।
    এক সাংবাদিক সম্মেলনে তাঁকে বলতে শোনা গিয়েছে, অন্য দেশগুলি মাথা নত করেনি। তারা চড়া শুল্ক বসিয়েছে। ভারতেরও উচিত বেশি করে শুল্ক বসানো। যদি আমেরিকা ৫০ শতাংশ শুল্ক চাপিয়ে থাকে, তাহলে ভারতের উচিত দ্বিগুণ অর্থাৎ ১০০ শতাংশ শুল্ক চাপানো। গোটা দেশ এই সিদ্ধান্তকে সমর্থন করবে। কোনও দেশের অধিকার নেই ভারতকে অপমান করার।
    এদিন বক্তব্য রাখার সময় আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আক্রমণ করেন কেজরিওয়াল। তাঁকে কাপুরুষ বলে তোপ দেগেছেন আপ সুপ্রিমো। কেবল প্রেসিডেন্ট ট্রাম্পই নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও কটাক্ষ করেছেন তিনি। বলেছেন, কেন প্রধানমন্ত্রী মোদী প্রেসিডেন্ট ট্রাম্পের সামনে এত বিনয়ী হতে গেলেন। মনে হচ্ছে তিনি চাপের মুখে মাথা নত করেছেন।