গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National ভিক্ষা নিষিদ্ধ করতে আইন চালুর পথে মিজোরাম

    ভিক্ষা নিষিদ্ধ করতে আইন চালুর পথে মিজোরাম

    0
    82
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    ভিক্ষা নিষিদ্ধ করতে আইন চালু করতে উদ্যোগী হয়েছে মিজোরাম সরকার। বিরোধী শিবিরের আপত্তির পরেও উত্তর-পূর্বের এই রাজ্যের বিধানসভায় পাশ হয়ে গিয়েছে মিজোরাম ভিক্ষা নিষিদ্ধকরণ বিল, ২০২৫। সে রাজ্যের সমাজকল্যাণ মন্ত্রী লালরিনপুইয়ের দাবি, শুধু ভিক্ষা নিষিদ্ধ করাই এর লক্ষ্য নয়।
    ভিক্ষুকদের পুনর্বাসন এবং জীবনযাত্রার মানোন্নয়নে সহায়তা করাও এই বিলের লক্ষ্য। সমাজকল্যাণ মন্ত্রীর কথায়, মিজোরামের সামাজিক পরিকাঠামো, গির্জা, স্বেচ্ছাসেবী সংস্থা এবং বিভিন্ন সরকারি প্রকল্পের সম্মিলিত উদ্যোগের ফলে সে রাজ্যে ভিক্ষুকের সংখ্যা খুবই কম রয়েছে। তবে এর মধ্যেও সম্প্রতি ভিক্ষা চাওয়া বৃদ্ধি পাওয়া নিয়ে উদ্বেগে রয়েছে সরকার। মিজোরামের সমাজকল্যাণ দফতরের সাম্প্রতিক সমীক্ষায় উঠে এসেছে, সে রাজ্যের রাজধানী আইজলে অন্তত ৩০ জন ভিক্ষুক রয়েছেন। তাঁদের মধ্যে আইজলের বাইরের বাসিন্দাও রয়েছেন। আগামী ১৩ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মিজোরামের সাইরাং-সিহমুই রেললাইনের উদ্বোধন করবেন।
    ওই রেলপথ চালু হয়ে গেলে অন্য রাজ্য থেকেও ভিক্ষুকেরা মিজোরামে চলে আসতে পারেন বলে মনে করছেন মন্ত্রী লালরিনপুই। ভারতে ভিক্ষা নিষিদ্ধ করার বিষয়ে কেন্দ্রীয় ভাবে কোনও আইন নেই। তবে আঞ্চলিক ভাবে কোনও কোনও এলাকায় ভিক্ষা নিষিদ্ধ করা হয়েছে। যেমন চলতি বছরের শুরুর দিকে মধ্যপ্রদেশের ভোপাল এবং ইনদোরর জেলায় ভিক্ষা নিষিদ্ধ হয়েছে।