
কলকাতায় প্রদেশ কংগ্রেস কংগ্রেস দফতরে বিজেপির বিরুদ্ধে হামলা চালানোর ঘটনায় ধুন্ধুমার। প্রধানমন্ত্রীর মাকে নিয়ে কংগ্রেসের পতাকা জড়ানো এক ব্যক্তির অশালীন মন্তব্যের ভিডিও ভাইরালের জেরে বিহারে বিজেপি, কংগ্রেসের মধ্যে সংঘর্ষের ঘটনার মধ্যেই শুক্রবার সকালে বিজেপি কর্মীরা মৌলালির বিধানভবনে তাণ্ডব চালায় বলে অভিযোগ।
গেট খুলে ভিতরে ঢুকে পড়েন বিজেপি কর্মীরা। এরপর লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী সহ কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব-র ছবি, ব্যানার ছিঁড়ে দেয় বলে অভিযোগ। ছবিতে কালি লেপে দেওয়া হয়েছে। বিধানভবনের গেটের সামনে আগুন জ্বালিয়ে প্রতিবাদ সামিল হয় বিজেপি কর্মীরা। রাহুল গান্ধী সহ কংগ্রেস নেতাদের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন বিজেপি কর্মীরা। বিজেপি নেতা রাকেশ সিংয়ের বিরুদ্ধে অভিযোগ কংগ্রেসের।
ঘটনার জেরে ক্ষোভে ফেটে পড়েছেন কংগ্রেসকর্মীরা।







