গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home Sports বিশ্বকাপ বাছাইয়ে দল ঘোষণা আর্জেন্টিনার

    বিশ্বকাপ বাছাইয়ে দল ঘোষণা আর্জেন্টিনার

    0
    173
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    দক্ষিণ আমেরিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের শেষ দুই ম্যাচের জন বড় স্কোয়াড ঘোষণা করলো আর্জেন্টিনা।দলে আছে বেশ কিছু চমক।

    ভেনেজুয়েলা ও ইকুয়েডর ম্যাচকে সামনে রেখে ২৯ সদস্যের বড় স্কোয়াড ঘোষণা করলেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্ক্যালোনি।বিশ্ব চ্যাম্পিয়ন দলের অধিনায়ক হিসেবে রাখা হয়েছে মেসিকে।তবে এনজো ফের্নান্দেজ লাল কার্ডের নিষেধাজ্ঞায় ডাক পাননি। বাদ পড়েছেন প্রাথমিক দলে থাকা ফাকুন্দো মেদিনা ও আনহেল কোরেয়া।মেসির ক্যারিয়ারের এটাই শেষ বিশ্বকাপ বাছাই ম্যাচ হতে যাচ্ছে।৪ সেপ্টেম্বর ভেনেজুয়েলার বিপক্ষে ঘরের মাঠে খেলবে আলবিসেলেস্তেরা। সম্ভবত নিজের মাঠে এটাই মেসির শেষ ম্যাচ।

    বিশ্ব চ্যাম্পিয়নরা ৯ সেপ্টেম্বর বাছাইয়ের শেষ ম্যাচ খেলবে ইকুয়েডরের বিপক্ষে।আর্জেন্টিনার স্কোয়াড-এ রয়েছেন এমিলিয়ানো মার্তিনেজ, নিকোলাস পাজ, রদ্রিগো ডি পল, হুলিয়ান আলভারেজ, লিওনেল মেসি, লাউতারো মার্তিনেজ ও হোসেন ম্যানুয়েল লোপেজ।