
ভরা মঞ্চে এসে বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুরকে নিজের ক্রাশ বলে অভিহিত করেছেন সংগীতশিল্পী আমাল মালিক,দরাজ গলায় জানিয়েছেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের প্রতি তার ভালোলাগার কথা।
যে মন্তব্য উঠে এসেছে আলোচনায়। সোশ্যাল মিডিয়ায় আমালের সেই মন্তব্য ভাইরাল।শুরু হয়ে গিয়েছে টেলিভিশনের জনপ্রিয় শো,বিগ বস ওটিটি ১৯।সেখানে বহু তারকা প্রতিযোগীর সঙ্গে রয়েছেন সুরকার আমাল মালিকও। আর এবার বিগ বস-এর ঘরে এসে মনের কথা সাফ জানিয়েছেন সংগীতশিল্পী আমাল মালিক। তিনি বলেছেন, শ্রদ্ধা কাপুর তাঁর স্কুলের সিনিয়র ছিলেন। তাঁর ক্রাশ ছিলেন শ্রদ্ধা কাপুর।
শ্রদ্ধা খুবই ভালো মনের মানুষ। সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধার ফ্যান সংখ্যা দেখার মতো। তাতে কোনো ফাঁক নেই।
