আর জি কর হাসপাতালে দুর্নীতি মামলার তদন্তে কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষের বাড়িতে হানা দিয়েছে সিবিআই। শুক্রবার দুপুর দুটোর পরে শ্যামবাজারের বাড়িতে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে পৌঁছে যান সিবিআইয়ের দুজন অফিসার। তাঁদের হাতে ফাইলপত্র ছিল। এরমধ্যে আর জি কর দুর্নীতিকাণ্ডের প্রধান তদন্তকারী অফিসার মণীশ উপাধ্যায়ও রয়েছেন। সেই সময় বাড়িতেই ছিলেন ডেপুটি মেয়র অতীন ঘোষ।
গ্রাম থেকে শহর
News & Much More
