গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Kolkata বেটিং অ্যাপ : ইডির সমন অভিনেতা অঙ্কুশ-কে 

    বেটিং অ্যাপ : ইডির সমন অভিনেতা অঙ্কুশ-কে 

    0
    79
    ছবি সৌজন্যে : এক্স
    অবৈধ অনলাইন বেটিং অ্যাপের প্রচারের সঙ্গে জড়ানোর অভিযোগে টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরাকে সমন পাঠিয়েছে ইডি। বেআইনি বেটিং অ্যাপ সংক্রান্ত মামলায় মাসখানেক আগেই ২৯ জনের বিরুদ্ধে মামলা রুজু করেছে ইডি।
    তালিকায় রয়েছেন বেশ কয়েক জন অভিনেতা এবং নেটপ্রভাবী। সেই তালিকায় ছিলেন দক্ষিণী তারকা রানা ডগ্গুবতী থেকে কপিল শর্মা, বিজয় দেবরকোন্ডা-সহ একাধিক তারকা। এ বার কি সেই তালিকায় নয়া সংযোজন অঙ্কুশ? এর আগে আর কোনও টলিউড তারকার নাম জড়ায়নি এই ঘটনায়। সূত্রের খবর, পুজোর আগেই এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে।
    ওই অ্যাপগুলির হয়ে প্রচার করার বিনিময়ে তাঁরা আর্থিক সুবিধা পেয়েছেন বলে অভিযোগ। তদন্তকারীদের সন্দেহ, এই বেআইনি বেটিং অ্যাপগুলি অবৈধ ভাবে কয়েক কোটি টাকা উপার্জন করেছে। তদন্তকারী সংস্থার নজর এড়াতে হাওয়ালার মাধ্যমে সেই টাকা ঘোরানো হয়েছে বলেও অভিযোগ।