
দেশের স্বার্থ সবার উপরে। কোনও স্থায়ী বন্ধু বা শত্রু নেই, এক বেসরকারি টেলিভিশন চ্যানেলের আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে এই বার্তা দিয়েছেন দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি আরও বলেছেন, দেশের কৃষক, উদ্যোগপতিদের স্বার্থ কেন্দ্রের সরকারের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ।
রাজনাথ দাবি করেছেন, এ দেশের যুদ্ধজাহাজ তৈরি হবে ভারতেই। ২০১৪ সালে ভারতের প্রতিরক্ষা সংক্রান্ত জিনিসপত্র রফতানির ক্ষেত্রে বাজার ছিল ৭০০ কোটি টাকারও কম। কিন্তু এখন তা বেড়ে দাঁড়িয়েছে ২৪ হাজার কোটি।
এর ফলে স্পষ্ট যে, ভারত আর শুধুমাত্র ক্রেতা নয়, বরং রফতানির ক্ষেত্রেও অন্যতম শক্তি হয়ে উঠেছে। ডোনাল্ড ট্রাম্প আগ্রাসী শুল্কনীতি নিয়েছেন ভারতের বিরুদ্ধে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে সাম্প্রতিক সময়ে চিনের প্রতি সুর নরম করেছে ভারত। সেই সময়ে রাজনাথ সিংয়ের এই বার্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
