স্কুলছাত্রী নাবালিকার ক্ষতবিক্ষত দেহ 

0
384
ছবি সৌজন্যে : নিজস্ব
আসানসোল দক্ষিণ থানার ডামরা এলাকায় একটি ঝোপ থেকে এক নাবালিকার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়েছিল শুক্রবার। নাবালিকার দেহে ছিল একাধিক আঘাতের চিহ্ন। বিকৃত করে দেওয়া হয়েছিল মুখ। তার পরিচয় খুঁজে পেতে বিস্তর বেগ পেয়ে হয় পুলিশকে। 
শনিবার জানা যায়, মৃত নাবালিকা দুর্গাপুরে গোপালমাঠ এলাকার বাসিন্দা। দশম শ্রেণির ওই ছাত্রী স্কুলে যাওয়ার নাম করে বৃহস্পতিবার সকাল দশটা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিল। পুলিশ জানায়, স্কুলে না গিয়ে প্রেমিকের সঙ্গে দেখা করার জন্য আসানসোল চলে যায় সে। এর পর থেকে তার খোঁজ পাচ্ছিল না পরিবার। দেহ উদ্ধারের পরে নাবালিকার পরিবারের অভিযোগ, প্রেমিকই ধর্ষণের পরে খুন করেছে তাকে।
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এইঘটনা প্রসঙ্গে দুর্গাপুরের এসিপি ধ্রুব দাস বলেছেন, মৃতার পরিচয় জানা গিয়েছে। ঘটনার তদন্ত চলছে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, এক যুবকের সঙ্গে মৃতার সম্পর্ক ছিল। ওই যুবকের খোঁজ করা হচ্ছে।