মেক্সিকোতে মাংসখেকো ‘স্ক্রুওয়ার্ম’ সংক্রমণ

0
96
ছবি সৌজন্যে : এক্স

মেক্সিকোতে প্রাণীদের মধ্যে মাংস খেকো স্ক্রুওয়ার্ম পরজীবীর সংক্রমণ গত এক মাসে ৫৩ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। বিশেষজ্ঞরা উদ্বেগ নিয়ে জানিয়েছে, এই পরজীবী এখন উত্তরদিকে ছড়িয়ে পড়ে আমেরিকার সীমান্তের দিকে এগিয়ে যাচ্ছে।সরকারি তথ্যমতে, মোট ৫ হাজার ০৮৬টি স্ক্রুওয়ার্ম সংক্রমণের ঘটনা নথিভুক্ত করা হয়েছে।

এর মধ্যে ৬৪৯টি এখনো সক্রিয়। উল্লেখ্য,স্ক্রুওয়ার্ম একটি পরজীবী মাছি।এরা উষ্ণ রক্তবিশিষ্ট প্রাণীদের দেহে ডিম পাড়ে। ডিম থেকে ফুটে বের হওয়া লার্ভা বা পোকা মাংসে গর্ত করে ঢুকে পড়ে এবং আক্রান্ত প্রাণীকে ধীরে ধীরে মেরে ফেলে।বলা হচ্ছে,এই সংক্রমণ চিকিৎসা করা কঠিন এবং ভবিষ্যতের সংক্রমণ রোধ করাও জটিল।এদিকে স্ক্রুওয়ার্ম মূলত গরুতে সংক্রমিত হলেও ঘোড়া, ভেড়া ও কুকুরের মধ্যেও এর উপস্থিতি পাওয়া গেছে।এ ছাড়া ডজনখানেক মানুষের মধ্যেও সংক্রমণের ঘটনা ঘটেছে।মেক্সিকান সংবাদমাধ্যম জানিয়েছে, গত এক বছরে দেশটিতে ৪১টি মানুষের সংক্রমণ নিশ্চিত হয়েছে, প্রধানত চিয়াপাস রাজ্যে।অন্যদিকে আমেরিকায় প্রথম মানুষের সংক্রমণ ধরা পড়ে আগস্টের ৪ তারিখ।

মেরিল্যান্ডে এক রোগীর দেহে-এর উপস্থিতি পাওয়া যায়। তিনি এল সালভাদর ভ্রমণ করেছিলেন। উল্লেখ্য, মেক্সিকো ও আমেরিকা যৌথভাবে দশক আগেই স্ক্রুওয়ার্ম নির্মূল করেছিল। তবে ২০২৩ সাল থেকে মধ্য আমেরিকা থেকে আবার এ পরজীবী উত্তর দিকে ছড়াতে শুরু করে।মেক্সিকোর জাতীয় কৃষি পরিষদের তথ্য অনুযায়ী, স্ক্রুওয়ার্ম সংক্রমণের কারণে গবাদি পশু রপ্তানিতে প্রতিবছর ১.৩ বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে।