সিনওয়ারের মৃত্যু নিশ্চিত করল হামাস

0
105
ছবি সৌজন্যে : এক্স
মৃত্যুই হয়েছে হামাসের সামরিক প্রধান মহম্মদ সিনওয়ারের, স্বীকার করেছে হামাস। তিন মাস আগে ইজরায়েল দাবি করেছিল, গাজায় সেনা অভিযানে মৃত্যু হয়েছে সশস্ত্র প্যালেস্টাইনি গোষ্ঠী হামাসের প্রধান মহম্মদ সিনওয়ারের।
তবে এত দিন তাদের সামরিক প্রধানের মৃত্যুর খবর নিয়ে ধোঁয়াশা রেখেছিল হামাস।এ বার ইজরায়েলের দাবি স্বীকার করে নিয়েছে তারা। অন্য শীর্ষ স্থানীয় নেতাদের সঙ্গে সিনওয়ারের ছবি প্রকাশ করেছে হামাস। সেখানে তাঁকে শহিদ বলে উল্লেখ করেছে সশস্ত্র প্যালেস্টাইনি গোষ্ঠী। তবে কী ভাবে, কবে তাঁর মৃত্যু হয়েছে- সে ব্যাপারে বিস্তারিত কোনও তথ্য দেওয়া হয়নি।
ইসমাইল হানিয়ার মৃত্যুর পর গত বছর অগস্টে হামাস প্রধানের দায়িত্ব নিয়েছিলেন মহম্মদ সিনওয়ারের দাদা ইয়াহিয়া। কিন্তু মাস দুই পরেই ইজরায়েলি সেনার হামলায় তাঁর মৃত্যু হয়েছিল। সূত্রের খবর, মৃতদেহের ডিএনএ পরীক্ষা করে ইয়াহিয়ার মৃত্যু নিশ্চিত করা হয়েছিল ইজরায়েলের তরফে। তাঁর মৃত্যুর পর হামাস প্রধান হন সিনওয়ার।