গ্রাম থেকে শহর
News & Much More

22 C
Kolkata
22 C
Kolkata
More
    Home National উত্তরাখণ্ডে জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে আটক ১৯ কর্মী

    উত্তরাখণ্ডে জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে আটক ১৯ কর্মী

    0
    66
    ছবি সৌজন্যে : এক্স
    প্রবল বৃষ্টির জেরে উত্তরাখণ্ডে পিথোরগড়ের ধৌলিগঙ্গা বিদ্যৎপ্রকল্পে ধস নেমে সুড়ঙ্গে আটকে পড়েছেন ১৯ জন কর্মী। এই ঘটনার জেরে সুড়ঙ্গ থেকে বের হওয়ার আপৎকালীন গেট মাটির নিচে চাপা পড়েছে। ধারচুলার উপ-জেলাশাসক জিতেন্দ্র বর্মা জানিয়েছেন, ভূমিধসের জেরে সেখানে প্রচুর ধ্বংসাবশেষ জমা হয়েছে। তা পরিষ্কার করতে অত্যাধুনিক মেশিন আনা হয়েছে।
    স্থানীয় প্রশাসনের তরফে জানা গিয়েছে, ভারী বৃষ্টিপাতের কারণে এদিন বড়সড় ধস নামে ওই অঞ্চলে। যার জেরে ধরচুলার কাছে ইলাগড় এলাকায় ধৌলিগঙ্গা বিদ্যুৎ প্রকল্প দুর্ঘটনার কবলে পড়ে। সুরঙ্গের ভিতর থেকে বেরোনোর রাস্তা সম্পূর্ণ বন্ধ হয়েছে। ধসের জেরে ওই অঞ্চলে যাওয়ায় রাস্তাও বন্ধ হয়েছে। উদ্ধারকাজ চালিয়ে যেতে একাধিক জেসিবি মেশিন এনে রাস্তা পরিষ্কার করা হচ্ছে।
    প্রশাসনিক কর্তা জিতেন্দ্র বর্মা বলেছেন, সুড়ঙ্গের মধ্যে বন্দি সকল কর্মীরা নিরাপদে রয়েছেন। বিদ্যুৎ কেন্দ্রের মুখ পরিষ্কার করার পর কর্মীদের ভিতর থেকে বের করে আনা হবে। তবে দুর্যোগের মধ্যে বিদ্যুৎ উৎপাদনের কাজ স্বাভাবিকভাবেই চলছে। সেখানে দুর্ঘটনার কোনও প্রভাব পড়েনি। তবে ভূমিধসের জেরে বিদ্যুৎ কেন্দ্রের সামান্য ক্ষতি হয়েছে।