২৪ ঘণ্টার মধ্যে যোগ্যদের লিস্ট, হুঁশিয়ারি সুমন-র   

0
76
ছবি সৌজন্যে : নিজস্ব
২৪ ঘণ্টার মধ্যে যোগ্যদের লিস্ট বের করতে হবে নইলে ৭ তারিখ যদি পরীক্ষা হয় তাহলে তার পরিণতি হবে ভয়ঙ্কর। এসএসসি ভবন থেকে বেরিয়ে এমনই হুঁশিয়ারি দিয়েছেন চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস।
তিনি বলেছেন, যে ডেপুটেশন তারা জমা দিতে এসেছিলেন সেটি গ্রহণ করা হয়েছে। এর পাশাপাশি তাদের যে দাবিগুলি ছিল অর্থাৎ পুনরায় নিয়োগের পরীক্ষা সেটি পিছোতে হবে এবং যোগ্যদের তালিকা অবিলম্বে প্রকাশ করতে হবে। সেই দাবিও তারা চেয়ারম্যানের কাছে রেখেছেন। তবে এখনও পর্যন্ত সেই অর্থে কোন উত্তর তারা পাননি। যদিও চেয়ারম্যান তাদের জানিয়েছেন যে কয়েকজন শিক্ষক-শিক্ষিকার বেতন পাচ্ছেন যারা যোগ্য। তবে যোগ্য হলেও তাদের তালিকা কেন প্রকাশ করা হয়নি বা কবে হবে সে বিষয়ে এখনও বিশেষভাবে কিছু জানানো হয়নি।
এর পাশাপাশি রীতিমতো হুঁশিয়ারি দিলেন সুমন বিশ্বাস যে ৭ তারিখ যদি পরীক্ষা হয় সেক্ষেত্রে বৃহত্তর কোন সিদ্ধান্ত তারা নিতে পারেন।