গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Kolkata যোগ্যদের চাকরি বাঁচাতে বিধানসভায় সর্বদলীয় প্রস্তাব : শুভেন্দু

    যোগ্যদের চাকরি বাঁচাতে বিধানসভায় সর্বদলীয় প্রস্তাব : শুভেন্দু

    0
    121
    ছবি সৌজন্যে :ফেসবুক
    যোগ্যদের চাকরি বাঁচাতে বিধানসভায় সর্বদলীয় বৈঠকের প্রস্তাব দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী বলেছেন, রাজনৈতিক অবস্থান যাই হোক, যোগ্য চাকরিপ্রার্থীদের পাশে দাঁড়ানো এখন সময়ের দাবি।
    তাঁর স্পষ্টভাবে মন্তব্য, রাজ্য সরকার যদি এসএসসি যোগ্য প্রার্থীদের স্বীকৃতি দিতে কোনও বিল আনে, তাহলে বিরোধী দল সর্বসম্মতভাবে তাতে সমর্থন জানাবে। বিধানসভায় দাঁড়িয়ে শুভেন্দুর সাফ কথা, এই বিল সর্বসম্মতভাবে পাশ হলে, তা সুপ্রিম কোর্টেও রাজ্য সরকারের পক্ষে জোরালো আবেদন হিসেবে গণ্য হবে। এই বার্তায় রাজ্যের তরফে কার্যকর পদক্ষেপের জন্যও আহ্বান জানান বিরোধী দলনেতা। তাঁর সংযোজন, তিনি একটা চিঠি মুখ্যসচিবকে লিখেছেন। শঙ্কর ঘোষ একটা চিঠি স্পিকারকে লিখছেন। ৪ তারিখ এই প্রস্তাব আনুক।
    ৩০ মিনিটের জন্য হলেও কথা হোক। এটা বিতর্কের বিষয় নেই। সুপ্রিম কোর্টের নির্দেশে ১ হাজার ৮০৬ বাতিল হয়ে গিয়েছে। এখন যারা রয়েছে ১৫ হাজার তারা তো যোগ্য। তাদের চাকরি বহাল রাখতে হবে।