গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home International ইউক্রেন সঙ্কট মেটাতে ভারত-চিনের প্রশংসা পুতিনের

    ইউক্রেন সঙ্কট মেটাতে ভারত-চিনের প্রশংসা পুতিনের

    0
    78
    ছবি সৌজন্যে : এক্স
    ইউক্রেন সঙ্কট মেটাতে ভারত এবং চিনের ভূমিকার প্রশংসা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একই সঙ্গে সাড়ে তিন বছর ধরে চলা রুশ-ইউক্রেন যুদ্ধের জন্য দু’টি কারণকে দায়ী করেছেন তিনি। এসসিও বৈঠকে নিজের বক্তব্য পেশ করার পরেই প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে পার্শ্ববৈঠকের জন্য রওনা দেন প্রেসিডেন্ট পুতিন। একই গাড়িতে সওয়ার হয়ে বৈঠক করতে যান দুই রাষ্ট্রপ্রধান।
    চিনের তিয়ানজিন শহরে এসসিও সম্মেলনের দ্বিতীয় দিনে বক্তব্য পেশ করেছেন রুশ প্রেসিডেন্ট। সেখানেই তিনি বলেছেন, ইউক্রেন সঙ্কট মেটাতে চিন এবং ভারতের ভূমিকার প্রশংসা করা হচ্ছে। কয়েক দিন আগেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অন্যতম পরামর্শদাতা পিটার নাভারো ইউক্রেন যুদ্ধকে প্রধানমন্ত্রী মোদীর যুদ্ধ বলে দাবি করেছিলেন। নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে তিনি বলেছিলেন, ভারত রাশিয়া থেকে তেল কিনছে বলেই ওই টাকা ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে ঢালতে পারছে মস্কো।
    সোমবার অবশ্য প্রেসিডেন্ট পুতিন এই দাবি নস্যাৎ করে জানিয়েছেন, আমেরিকার নেতৃত্বাধীন সামরিক জোট নেটো আর পশ্চিমি দুনিয়া হস্তক্ষেপ করার জন্যই এই যুদ্ধ শুরু হয়। তবে একই সঙ্গে ইউক্রেন যুদ্ধ থামাতে প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্যোগেরও প্রশংসা করেন প্রেসিডেন্ট পুতিন। এই প্রসঙ্গে ১৫ অগস্টের আলাস্কা বৈঠকের কথাও উল্লেখ করেছেন তিনি।