গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Kolkata মমতা সবসময় দেশদ্রোহী, আক্রমণে বিজেপি 

    মমতা সবসময় দেশদ্রোহী, আক্রমণে বিজেপি 

    0
    107
    ছবি সৌজন্যে : নিজস্ব
    সেনাবাহিনীকে নিয়ে মিথ্যাচার করার জন্য জাতীয় পতাকা হাতে মিছিল করছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
    মমতা বন্দ্যোপাধ্যায় দেশদ্রোহী, মিথ্যাবাদী। মুখ্যমন্ত্রীকে দেখে ২০০ সেনা পালিয়ে যাওয়ার মন্তব্যের এভাবেই আক্রমণ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।  তিনি বলেছেন, মুখ্যমন্ত্রী ছবি প্রকাশ করুক যে ওঁনাকে দেখে ২ জন সেনা পালিয়েছেন। মুখ্যমন্ত্রী সর্বৈব মিথ্যাবাদী, উনি মিথ্যাচার করতে অভ্যস্ত। শুভেন্দুর মন্তব্য, ভারতীয় সেনাবহিনী ১৪০ কোটি ভারতীয়র গর্ব, সারা বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ। তাঁদের নিয়ে এই ধরণের মন্তব্যের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ফল ভুগতে হবে। মুখ্যমন্ত্রী সেনার বিরুদ্ধে যুদ্ধঘোষণা করবেন না কি করবেন তা উঁনি জানেন আর দেশবাসী ও পশ্চিমবঙ্গবাসী দেখবে। এমনই মন্তব্য করেছেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি বলেছেন, সেনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। শমীকের মন্তব্য, বিজেপির নেতারা বাংলা জানে না,  মুখ্যমন্ত্রী আড়াই হাজারের বছরের পুরোনো বাংলা বই বার করার পরেই সেই বই দেখে তারা বাংলা শিখবেন।
    এদিকে, অযোগ্য চাকরিহারাদের দিক থেকে নজর ঘোরাতেই নাটক করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এভাবেই আক্রমণ করেছেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। তিনি বলেছেন, সেনার বিরুদ্ধে মিথ্যাচার করছেন মুখ্যমন্ত্রী।