
একদিকে যখন মেয়ো রোডে তৃণমূলের ধর্নামঞ্চ খুলে দিয়েছে সেনা। ঠিক তখনই মুরলীধর সেন লেনে বিজেপির মঞ্চ ভাঙার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।
মঞ্চ বাঁধতে গেলে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপি মহিলা মোর্চার বিরুদ্ধে। এ নিয়ে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিজেপি কর্মীরা। এরপরই ব্যানার, প্ল্যাকার্ড, হাতে মিছিল করে বিক্ষোভ দেখিয়েছেন বিজেপির মহিলা মোর্চার সদস্যরা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তাঁর মাকে অপমান কংগ্রেসের এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তৃণমূলের অপমানের প্রতিবাদে রাজ্য মহিলা মোর্চার নেতৃত্বে রাজ্য বিজেপি প্রধান কার্যালয়, ৬ মুরলিধর সেন লেন থেকে সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তির পাদদেশ পর্যন্ত প্রতিবাদ মিছিল করে।







