ভোটার অধিকার যাত্রায় তৃণমূল ইরফান, ললিতেশ

0
86
ছবি সৌজন্যে : এক্স
পাটনায় রাহুল গান্ধীর নেতৃত্বাধীন ভোটার অধিকার যাত্রার সমাপ্তি দিনে ওই যাত্রায় যোগ দিয়েছেন তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান এবং ললিতেশ ত্রিপাঠী। এনিয়ে তৃণমূল কংগ্রেসের দাবি ভোট চুরির ঘটনাটি ধীরে ধীরে প্রতিটি রাজ্যে ধরা পড়বে। দেশের সংবিধানের পক্ষে আওয়াজ তোলা এবং গণতন্ত্র রক্ষা করা সকলের দায়িত্ব। ইন্ডি জোটের অনেক নেতা ওই যাত্রায় যোগ দিয়েছিলেন।
সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী এবং তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন সমাবেশে যোগ দিয়েছিলেন। কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া , হিমাচলের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সুখু এবং তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি সহ অন্যান্য মুখ্যমন্ত্রীরা এই যাত্রায় অংশ নিয়েছিলেন। এদিকে এসআইআর-এর পরও বিহারে প্রায়  ১ লক্ষ ৮৭ হাজার ৬৪৩ জন ভুয়ো ভোটারের সন্ধান মিলেছে বলে দাবি তৃণমূল কংগ্রেসের।
তৃণমূলের অভিযোগ, এটা শুধু অবহেলা নয়, বরং বিজেপির মদতে নির্বাচনী প্রক্রিয়া নিয়ন্ত্রণে কমিশনের স্পষ্ট কারচুপির প্রমাণ। নিবাচন কমিশন তার সাংবিধানিক দায়িত্বে বিশ্বাসঘাতকতা করেছে এবং নিজেকে বিজেপির হাতিয়ার হিসেবে পরিণত করেছে।