গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National ১ সেপ্টেম্বরের পরেও আবেদন, এসআইআর নিয়ে সুপ্রিম নির্দেশ

    ১ সেপ্টেম্বরের পরেও আবেদন, এসআইআর নিয়ে সুপ্রিম নির্দেশ

    0
    78
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    ১ সেপ্টেম্বর শেষ দিন নয়। তার পরেও খসড়া ভোটার তালিকায় নাম বাদ পড়া নিয়ে দাবি বা আপত্তি জানাতে পারবেন ভোটাররা। ভোটার তালিকায় নাম তোলার জন্যও আবেদন করা যাবে। প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত এই সংশোধনী প্রক্রিয়া চলবে। সোমবার বিহার ভোটার তালিকায় নিবিড় সংশোধন নিয়ে এমনই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
    ভোটারদের নাম অন্তর্ভুক্তি বা বাদ দেওয়ার প্রক্রিয়ায় সাহায্য করার জন্য এবার বিহারে প্যারা লিগাল ভলান্টিয়ার নিয়োগ করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। নির্বাচন কমিশনের রিপোর্টের পাশাপাশি এবার সরাসরি লিগাল এইড সেছ-কে ভোটার তালিকায় নাম সংযুক্তি এবং বাদ দেওয়ার বিষয়ে রিপোর্ট প্রস্তুত করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ।
    ভোটাররা যখন নিজেদের নাম ভোটার লিস্টে তুলতে চাইবেন না কোনও ভোটারের নাম বাদ দিতে হবে, সেই আবেদন করার কাজ করবেন এই ভলান্টিয়ার। এছাড়াও শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী, প্যারালিগাল ভলান্টিয়াররা একটি গোপন রিপোর্ট জমা দেবেন জেলার লিগাল এইড সেলের চেয়ারম্যানকে। সেই রিপোর্ট একত্রিত করবে রাজ্যের লিগাল এইড সেল।