
ভুয়ো এসটি সার্টিফিকেট নিয়ে ভর্তি ডাক্তারিদের ভর্তি হওয়া ৪৫ জন পড়ুয়াকে খজতে ২৪ ঘণ্টা সময় বেধে দেওয়া হয়েছে। রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজগুলিকে ওই ডেডলাইন দিয়েছেন পশ্চিমবঙ্গের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা। ভুয়ো এসটি সার্টিফিকটে নিয়ে কোন কোন মেডিক্যাল কলেজে ভর্তি হয়েছে পড়ুয়ারা, তা খুঁজতে প্রতিটি মেডিক্যাল কলেজে ইমেল করেছেন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা।
স্বাস্থ্য দফতরকে তদন্ত করে আইনি পদক্ষেপ করতে বলেছে রাজ্য আদিবাসী উন্নয়ন দফতর। ৪৫ জনের নাম-সহ অভিযোগ তোলে রাজ্য তফশিলি উপজাতি কল্যাণ সমিতির। যখন এসএসসি নিয়ে তোলপাড় গোটা রাজ্য, তার মধ্যেই প্রকাশ্যে এসেছে ডাক্তারির সংরক্ষিত আসনে ভর্তিতে ভুয়ো সার্টিফিকেট জমা দেওয়ার অভিযোগ। নিট পাস করে ইতিমধ্যেই ভর্তি প্রক্রিয়ায় অংশ নিয়েছেন মেডিক্যাল পড়ুয়ারা। সেই ভর্তি প্রক্রিয়া এখনও চলছে। আর এর মধ্যেই সামনে এসেছে মারাত্মক অভিযোগ।
রাজ্য এসটি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের অভিযোগ, ভুয়ো এসটি সার্টিফিকেট জমা দিয়ে ভর্তি প্রক্রিয়ায় অংশ নিয়েছেন ৪৫ জন। ওই ৪৫ জনের নাম, সিরিয়াল নম্বর, সর্বভারতীয় র্যাঙ্ক -সহ তালিকা জমা দেওয়া হয়েছে আদিবাসী উন্নয়ন দফতরে। একই সঙ্গে অভিযোগ জানানো হয়েছে মুখ্যমন্ত্রীর সচিবালয়, মুখ্যসচিব, অনগ্রসর শ্রেণি উন্নয়ন দফতরেও।







