গ্রাম থেকে শহর
News & Much More

24 C
Kolkata
24 C
Kolkata
More
    Home West Burdwan কুলটিতে পুরকর্মী খুনে ধৃত খুড়তুতো বোন

    কুলটিতে পুরকর্মী খুনে ধৃত খুড়তুতো বোন

    0
    353
    ছবি সৌজন্যে : নিজস্ব
    কুলটিতে পুরকর্মীকে গুলি করে খুনের ঘটনায় এবার গ্রেফতার করা হয়েছে মূল চক্রী মৃতের খুড়তুতো বোন-কে। সোমবার সন্ধ্যায় ফারহানাজ ওরফে সামা নামের ওই মহিলাকে জলপাইগুড়ি থেকে গ্রেফতার করা হয়।
    গ্রেফতার হয়েছে তার গাড়িচালক সৈয়দ আখতার ওরফে ফয়জলও। কুলটিতে মৃত জাভেদ বারিকের বাবার জলপাইগুড়িতে ৩২ কাঠা জমি নিয়ে বিবাদের জেরে এই হত্যার ছক বলে মনে করছে পুলিশ। ওই জমির বাজারমূল্য কয়েক কোটি টাকা বলে জানা গিয়েছে। গত শুক্রবার রাতে কুলটিতে শুটআউটের ঘটনা ঘটে। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে, রাস্তা দিয়ে যাওয়ার সময় পুরসভার কর্মী জাভেদ বারিককে গুলি চালিয়ে খুন করেন বাইক আরোহী দুই দুষ্কৃতী। ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে, জমি বিবাদের জেরে এই হত্যাকাণ্ড। কে বা কারা তা ঘটিয়েছে, খুঁজতে শুরু করে পুলিশ। গ্রেফতার করা হয়েছিল জাভেদের খুড়তুতো ভাই ইফতিকাম আলমকে। তাকে জেরা করে জলপাইগুড়িতে জাভেদের এক খুড়তুতো বোনের হদিশ মেলে। পরবর্তী সময়ে জলপাইগুড়িতে বসে জাভেদকে হত্যার নীল নকশা তৈরি করে ফারহানাজ ওরফে সামা।
    সেইমতো শার্প শুটারের সঙ্গে যোগাযোগ থেকে গোটা হত্যাকাণ্ড সংঘটিত করা, সবটাই হয়েছে মৃতের খুড়তুতো বোন সামার পরিকল্পনামাফিক। যে শার্প শুটার জাভেদকে গুলি করে, তার খোঁজ চালাচ্ছে পুলিশ।