অনীককে পাল্টা কটাক্ষে জিনিয়া

0
92
ছবি সৌজন্যে :ফেসবুক

দু’বছর অপেক্ষার পর এ বছরের পুজোয় প্রযোজক ফিরদৌসল হাসান তাঁর ছবি যত কাণ্ড কলকাতাতেই মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

তাঁর ছবির নায়ক আবীর চট্টোপাধ্যায় চুক্তিবদ্ধ নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে। ২০২৩-এর সেই চুক্তি অনুযায়ী, পুজোয় আবীরের দুটো ছবি মুক্তি পেলে নায়ক নন্দিতা-শিবপ্রসাদের ছবি ছাড়া অন্য ছবির প্রচারে থাকতে পারবেন না।চুক্তি মেনে আবীর তাই অনীক দত্ত পরিচালিত যত কাণ্ড কলকাতাতেই-এর প্রচারে থাকছেন না। এই ঘটনায় ক্ষুব্ধ ছবির প্রযোজক-পরিচালক উভয়েই। তাঁরা বিষয়টি নিয়ে সংবাদিকদের মুখোমুখি হন। অনীকের কথায়, শিবুর ছবি ভাল চলে,তা ছাড়া, আবীরের দুটো ছবি দুই স্বাদের।সেখানে পুজোয় মুক্তি পেলেও সমস্যা কোথায়। শিবু কেন এত ভয় পাচ্ছে? তারই জবাবে মুখ খুলেছেন প্রযোজনা সংস্থার কাহিনি-চিত্রনাট্যকার জিনিয়া সেন। জিনিয়া সেন, আবীরের এ বছরের একটি পুজোর ছবি রক্তবীজ টু-এর কাহিনি এবং চিত্রনাট্য লিখেছেন। আবীরের এই ছবির প্রযোজক এবং পরিচালক নন্দিতা-শিবপ্রসাদ।অনীক-ফিরদৌসলের বক্তব্য শোনার জিনিয়া সাফ বলেছেন, বাংলা ছবির পারস্পরিক দ্বন্দ্ব এড়াতেই এত বৈঠক। সরকারি হস্তক্ষেপ কিন্তু সেই কারণেই। সেখানে বার বার বলা হয়েছে, এক অভিনেতার দু’টো ছবি একসঙ্গে মুক্তি পেলেও টক্কর লাগবে।একই প্রযোজনা সংস্থার দু’টো ছবি মুক্তি পেলেও একই সমস্যা তৈরি হবে।

এই দ্বন্দ্ব এড়িয়ে যাওয়ার কথাই কিন্তু বার বার বলছে রাজ্য সরকার। জিনিয়া সেন এ-ও জানিয়েছেন, পুজোর ছবিমুক্তি নিয়ে ডাকা বৈঠকে প্রযোজক হাসানকে সরকারের পক্ষ থেকে কী জানানো হয়েছিল, সেটা তিনিই সবচেয়ে ভাল বলতে পারবেন।