গ্রাম থেকে শহর
News & Much More

27.9 C
Kolkata
27.9 C
Kolkata
More
    Home Kolkata বাঙালি হেনস্থা বিরোধী প্রস্তাব, বিজেপিকে তোপ ফিরহাদ-চন্দ্রিমার

    বাঙালি হেনস্থা বিরোধী প্রস্তাব, বিজেপিকে তোপ ফিরহাদ-চন্দ্রিমার

    0
    92
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    বাংলা ও বাঙালি নিয়ে বিধানসভার বিশেষ অধিবেশনে বাংলা বিরোধী বিজেপিকে কার্যত তুলোধনা করেছে তৃণমূল। মঙ্গলবার বিধানসভা অধিবেশনে পেশ হয়েছে বাঙালি হেনস্থা বিরোধী প্রস্তাব।
    তা নিয়ে আলোচনাতেই বাকযদ্ধে জড়িয়েছে তৃণমূল বিজেপি। মন্ত্রী ফিরহাদ হাকিম বলেছেন বাংলা বললেই বাংলাদেশি দাগিয়ে দেওয়া হচ্ছে। বিজেপি বাংলা বিরোধী। ব্রিটিশরা যখন বাংলা ভাগ করে, তখন থেকে বিজেপি মানুষের মনে ঘৃণা জাগিয়ে রাখতে চেয়েছে। ব্রিটিশদের দালালি করছে বিজেপি। বাম থেকে বিজেপিতে যাওয়ার শঙ্কর ঘোষকে উদ্দেশ্য করে ফিরহাদ হাকিম বলেছেন শঙ্কর ঘোষ যে দলে ছিলেন তখনও রবীন্দ্রনাথকে বলেছেন বুর্জোয়া কবি । এখন যে দলে রয়েছেন সে দলও কবিগুরুকে অপমান করছেন।অন্যদিকে ব্রাত্য বসু বলেছেন উর্দু ভাষা ভারতীয় ভাষা, সপ্তম শিডিউলে স্বীকৃত। এই বাংলাকে উপভাষা বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। এদিকে জাতীয় সঙ্গীত, জাতীয় স্তোত্রের নেপথ্যে বাঙালি স্রষ্টাদের অবদান মনে করিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য।
    কদিন আগে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য বাংলা ভাষার অস্তিত্ব নিয়ে মন্তব্য করেছিলেন। সেই রেশ টেনে অমিত মালব্যকে খোঁচা দিয়ে চন্দ্রিমা ভট্টাচার্য বলেছেন জনগণমনকে ব্রাহ্ম মন্ত্র বলে টুইট করছেন মালপোয়া মালব্য নামে বিজেপির একজন।