গ্রাম থেকে শহর
News & Much More

25 C
Kolkata
25 C
Kolkata
More
    Home Darjeeling হাতছানি হিমালয়ের, শিলিগুড়ি থেকেই দর্শন ঘুমন্ত বুদ্ধ-র

    হাতছানি হিমালয়ের, শিলিগুড়ি থেকেই দর্শন ঘুমন্ত বুদ্ধ-র

    0
    431
    ছবি সৌজন্যে : নিজস্ব
    পুজোর মুখে পর্যটকদের জন্য সুখবর। চোখ খুললেই কাঞ্চনজঙ্ঘা দর্শন।
    শিলিগুড়ি থেকে দেখা মিলছে ঘুমন্ত বুদ্ধের। বরফ মোড়া কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্যে মোহিত এখন পর্যটকরা। এমন দৃশ্যের সাক্ষী থাকতে কেউ ক্যামেরা, কেউ মোবাইল বন্দি করেছেন মোহময়ী কাঞ্চনজঙ্ঘাকে। সেই ভিডিও আবার সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন অনেকে। শিলিগুড়ির স্থানীয় মানুষরা জানিয়েছেন এ এক অভিনব দৃশ্য। সবসময় হিমালয়ের দেখা মেলে না সমতল থেকে। এবার আবার ছুটির মরশুমের আগে দেখা গেল। মনে করা হচ্ছে এবারে পুজোর ছুটিতে ভিড় উপচে পড়বে উত্তরে। পুজোর ছুটির মধ্যে উত্তরবঙ্গে বেড়াতে যাওয়ার পরিকল্পনা ইতিমধ্যে সেরে ফেলেছেন অনেকে।
    সেই যাত্রায় মূল আকর্ষণই কাঞ্চনজঙ্ঘা। এই ছবি সেই পরিস্থিতিতেই আশা জাগিয়ে তুলেছে পর্যটকদের মনে।