গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Birbhum বোলপুরে যুবকের ঝুলন্ত দেহ, বহির্ভূত সম্পর্কে খুনের অভিযোগ

    বোলপুরে যুবকের ঝুলন্ত দেহ, বহির্ভূত সম্পর্কে খুনের অভিযোগ

    0
    274
    ছবি সৌজন্যে : নিজস্ব
    প্রতিবেশী বউদির সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ ঘিরে তোলপাড় বীরভূমের বোলপুরের ক্যানাল পাড়। যুবকের পরিবারের অভিযোগ রোহিত সাউ নামে বছর ২০-র ওই যুবককে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে আত্মহত্যা প্রমাণের জন্য।
    পরিবারের দাবি মঙ্গলবার রাতে বাড়িতেই ছিলেন রোহিত। ভোররাতে ফোন করে কেউ বা কারা তাঁকে ডেকে নিয়ে যায়। এরপরেই পাশেই একটি গাছে ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের অভিযোগ মহিলা এবং তাঁর পরিবার পিটিয়ে মেরে রোহিতকে ঝুলিয়ে দিয়েছে। খবর জানাজানি হতে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পৌঁছয় পুলিশ। পুলিশের সামনেই মহিলা এবং তার পরিবারের শাস্তির দাবিতে বিক্ষোভে ফেটে পড়েন এলাকার মানুষ।
    বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে খুন কিনা খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যে অভিযুক্ত বিউটি পার্লারের কর্মী দোয়েল দাস ও তার পরিবারের কয়েকজনকে আটক করেছে পুলিশ।