
এরাজ্যে এসআইআর না হলে নির্বাচন করতে দেবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন মালদার ইংরেজবাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরি। তাঁর কথায় এখানে যদি এসআইআর করতে অসমর্থ হয় নির্বাচন কমিশন, তাহলে তিনি একজন লিডার হিসেবে নির্বাচন কমিশন ঘেরাও করবেন।
এখানে নির্বাচন করতে দেবেন না। কেউ যদি মনে করে সন্ত্রাস করে নির্বাচন কমিশনকে এখান থেকে ভাগিয়ে দেবে তা হলে তারাও এসআইআর করতে দেবেন না। দিল্লির বুকে আগুন জ্বলবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
নির্বাচন কমিশনের সামনে গিয়ে এসআইআরের দাবি জানাবেন। আগেই এসআইআর-র আড়ালে এনআরসি করার ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
