
দীর্ঘদিনের ইউরোপীয় ফুটবল সফর শেষে নিজের শেকড়ে ফিরলেন ইলকায় গুন্দোয়ান।ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি এবং স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় সময় কাটানোর পর অবশেষে নিজের পৈত্রিক ভুমিতে ফিরেছেন জার্মান মিডফিল্ডার।
৩৪ বছর বয়সী ফুটবলার তুরস্কের ক্লাব গালাতাসারাইয়ের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন ২০২৬-২৭ সিজন পর্যন্ত।উল্লেখ্য গুন্দোয়ানের জন্ম জার্মানির গেলসেনকিরশেনে, তবে তার পারিবারিক শিকড় তুরস্কে। দাদা এসেছিলেন খনিশ্রমিক হিসেবে, তারপর থেকে পরিবার গড়ে ওঠে জার্মানিতে। এবার ফুটবল ক্যারিয়ারের শেষ পর্যায়ে এসে নাড়ির টানে ফিরলেন প্রকৃত স্বদেশে।এদিকে,ম্যানচেস্টার সিটির হয়ে সাত সিজনে অসাধারণ সময় কাটিয়েছেন গুন্দোয়ান।পেপ গার্দিওলার অধীনে সিটির প্রথম সাইনিং ছিলেন তিনি ২০১৬ সালে।
ক্লাবটির হয়ে জিতেছেন ৫টি প্রিমিয়ার লিগ, একবার চ্যাম্পিয়নস লিগ, ২টি এফএ কাপসহ নানা ট্রফি। বিশেষ করে ২০২৩-২৩ সিজনে ট্রেবল জয়ী দলের অধিনায়ক ছিলেন ইলকায় গুন্দোয়ান।







