বিজ্ঞানীদের পছন্দের সোশ্যাল মিডিয়া ব্লুস্কাই

0
139
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

বিশ্বজুড়ে বিজ্ঞানীদের পছন্দের সোশ্যাল মিডিয়া হিসেবে ব্লুস্কাইয়ের জনপ্রিয়তা দ্রুত বাড়ছে বলে উঠে এসেছে সাম্প্রতিক এক গবেষণায়।এর পেছনে বড় কারণ হিসেবে গবেষণায় বলা হয়েছে, ব্লুস্কাই’তে বিজ্ঞানীদের গবেষণানির্ভর পোস্ট বেশি মনোযোগ পায় এবং সেগুলো মূল্যায়ন ও বিশ্লেষণ গভীরভাবে করা হয়, যা মার্কিন ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন এক্স-এ তুলনামূলক কম ঘটে।

গবেষণায় গত আড়াই বছরে ব্লুস্কাইয়ের ২৬ লাখ পোস্ট বিশ্লেষণ করেছেন গবেষকরা, যেখানে পাঁচ লাখেরও বেশি গবেষণাপত্রের পোস্টের উল্লেখ রয়েছে।বিশ্লেষণে দেখা গিয়েছে, বৈজ্ঞানিক গবেষণা নিয়ে করা এসব পোস্ট কেবল বেশি লাইক বা শেয়ারই পাচ্ছে না, বরং এগুলো নিয়ে ,মানুষ নিজস্ব ভাষায় আরও গভীর ও মৌলিক আলোচনাও করছে, যার র মধ্যে টেক্সটের মৌলিকত্ব বা, নিজস্ব ভাষায় লেখা মন্তব্যও এক্স-এর চেয়ে বেশি।

এদিকে,এ গবেষণার ফলাফল এমন এক সময়ে এল যখন ব্লুস্কাইকে লড়তে হচ্ছে সক্রিয় ইউজার ও প্ল্যাটফর্মে কাজকর্ম কমিয়ে আনার মতো বিভিন্ন প্রতিবেদনের বিরুদ্ধে। অন্যদিকে,মাস্ক টুইটার অধিগ্রহণ ও ডনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসে প্রত্যাবর্তনের পর ব্লুস্কাইতে ইউজারের সংখ্যা হঠাৎ করে বেড়ে গিয়েছিল। তবে সাম্প্রতিক মাসগুলোতে সেই গতি কিছুটা কমে এসেছে।