
বেআইনি বেটিং অ্যাপ সংক্রান্ত আর্থিক তছরুপ মামলায় ইডি দফতরে হাজিরা দিয়েছেন ভারতীয় ক্রিকেটার শিখর ধাওয়ান। কেন্দ্রীয় সূত্রে জানা গিয়েছে, ওয়ানএক্সবেট নামক একটি অনলাইন বেটিং প্ল্যাটফর্মের জন্য সোশ্য়াল মিডিয়ায় প্রচার করেছিলেন শিখর ধাওয়ান।
ইডি তাঁকে হাজিরা দিতে নির্দেশ দিয়েছিল। এই অ্যাপ প্রচারে শিখরের কী ভূমিকা ছিল, তা ব্যাখ্যা করতে বলা হয়েছে। আর্থিক তছরুপ প্রতিরোধ আইনের অধীনে শিখর ধাওয়ানের বয়ান রেকর্ড করা হচ্ছে। সূত্রে খবর, ৩৯ বছর বয়সী খেলোয়াড় অনলাইন বেটিং অ্যাপের প্রচারের সঙ্গে যুক্ত ছিলেন।
এর আগে, গত বছর বলিউড ও দক্ষিণ ভারতের একাধিক অভিনেতাকে তলব করা হয়েছিল বেটিং অ্য়াপের প্রচারের জন্য। নাম জড়িয়েছিল একাধিক খেলোয়াড়েরও।
