গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home National পাঞ্জাবে বন্যায় ভাসল ভারত-পাক সীমান্তে ৩০ কিমি কাঁটাতার

    পাঞ্জাবে বন্যায় ভাসল ভারত-পাক সীমান্তে ৩০ কিমি কাঁটাতার

    0
    107
    ছবি সৌজন্যে : এক্স
    পাঞ্জাবে বন্যার তোড়ে ভারত-পাকিস্তান সীমান্তের প্রায় ৩০ কিলোমিটার এলাকা কার্যত রক্ষীবিহীন হয়ে পড়েছে। ভেসে গিয়েছে ভারত-পাকিস্তান সীমান্তের কাঁটাতারের বেড়া। ফুঁসছে ইরাবতী নদী।। কোথাও ৫০ ফুট, কোথাও ১০০ ফুট পর্যন্ত সীমান্ত ফাঁকা।
    চৌকি ছাড়তে বাধ্য হয়েছেন বিএসএফ জওয়ানরা। গুরদাসপুর, অমৃতসর ও পাঠানকোট জেলার অন্তত ৫০টি এলাকায় নদীর বাঁধ ভেঙে গিয়েছে বলে জানিয়েছেন প্রশাসনিক কর্তারা। বর্ডার সিকিওরিটি ফোর্সের পাঞ্জাব ফ্রন্টিয়ারের ডিআইজি একে বিদ্যার্থী বলেছেন, গুরুদাসপুরের প্রায় ৩০ থেকে ৪০টি সীমান্ত চৌকি ডুবে গিয়েছে।
    তবে সমস্ত কর্মী ও সরঞ্জাম নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। হতাহতের কোনও ঘটনা ঘটেনি। গুরদাসপুর, অমৃতসর ও ফিরোজপুর সেক্টরে প্রায় ৩০ কিলোমিটার এলাকার কাঁটাতারের বেড়া ভেসে গিয়েছে। কোনও কোনও এলাকায় ব্যাপক ক্ষতি হয়েছে। বন্যায় ডুবে গিয়েছে কর্তারপুর সাহিব করিডরের বিএসএফ পোস্টও।