গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National শিল্পা ও রাজ কুন্দ্রার বিরুদ্ধে লুক আউট নোটিস জারি

    শিল্পা ও রাজ কুন্দ্রার বিরুদ্ধে লুক আউট নোটিস জারি

    0
    92
    ছবি সৌজন্যে : এক্স
    ৬০ কোটি টাকার আর্থিক প্রতারণা মামলায় অভিনেত্রী শিল্পা শেট্টি ও তাঁর স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করেছে মুম্বই পুলিশ। গত ১৪ আগস্ট মুম্বই পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখায় শিল্পা ও রাজের বিরুদ্ধে ৬০ দশমিক ৪৮ কোটি টাকার জালিয়াতির অভিযোগ করেছিলেন ব্যবসায়ী দীপক কোঠারি।
    জানা গিয়েছে, ব্যবসার নাম করে দীপকের কাছে অর্থ ধার করেছিলেন শিল্পা ও রাজ।সেই টাকা বিনিয়োগ করেছিলেন। সঙ্গে ব্যক্তিগত খরচের জন্যও ব্যবহার করা হচ্ছিল। ব্যবসায়ী দীপক কোঠারির অভিযোগ, ব্যবসা বাড়ানোর নামে টাকা নিয়ে তা ব্যক্তিগত কাজে খরচ করেন তাঁরা। শুধু তাই নয়, টাকা ঋণ হিসেবে নিয়ে বিনিয়োগ হিসেবে দেখিয়ে কর বাঁচানোর পরিকল্পনাও করেছিলেন বলে অভিযোগ উঠেছে তারকা দম্পতির বিরুদ্ধে।
    পুলিশের অনুমতি ছাড়া দেশের বাইরে পা রাখতে পারবেন না এই তারকা দম্পতি। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, শিল্পা ও রাজ কথায় কথায় বিদেশ ভ্রমণে চলে যান। তদন্তের জন্য তাঁদের দেশে পাওয়া যায় না। সেই কারণেই লুক আউট নোটিশ জারি করা হয়েছে।