গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Nadia মহুয়ার মন্তব্য, বনগাঁ-নদিয়ায় প্রতিবাদে মতুয়ারা 

    মহুয়ার মন্তব্য, বনগাঁ-নদিয়ায় প্রতিবাদে মতুয়ারা 

    0
    220
    ছবি সৌজন্যে : নিজস্ব
    কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র-র মন্তব্যের প্রতিবাদে মতুয়াদের ডঙ্কা ও কাশি বাজাতে বাজাতে পথ অবরোধ নদিয়ার ফুলিয়ায়।
    শনিবার ফুলিয়া পেট্রল পাম্পের সামনে ১২ নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হন সনাতনী হিন্দু, মতুয়া, বৈষ্ণব ও নমঃশূদ্র সম্প্রদায়ের মানুষেরা। এছাড়াও ১২ নং জাতীয় সড়কের উপর জ্বালিয়ে বিক্ষোভ দেখিয়েছেন তাঁরা। দীর্ঘক্ষণ অবরোধ চলায় জাতীয় সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শান্তিপুর থানার বিশাল পুলিশ বাহিনী। দীর্ঘক্ষণ পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এদিকে, মতুয়া মহাসংঘ-কে অপমানজনক কথা বলায় এবং মতুয়া ধর্মাবলম্বী মানুষের ধর্মীয় ভাবে আঘাত করার প্রতিবাদে বনগাঁয় প্রতিবাদ মিছিল মতুয়া মহাসংঘের। পাশাপাশি মহুয়া মৈত্রের বিরুদ্ধে বনগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের পক্ষ থেকে।
    পাশাপাশি শুক্রবার সকালে বনগাঁ থানার সামনে প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি পালন করেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের রেজাল্ট সেল।