গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home South 24 Pgs টিকিট চাইতেই জুটল গরম ঘুগনি, হুলস্থূল বারুইপুর লোকালে

    টিকিট চাইতেই জুটল গরম ঘুগনি, হুলস্থূল বারুইপুর লোকালে

    0
    219
    ছবি সৌজন্যে : নিজস্ব

    টিকিট চাইতে জুটল গরম যুগনি। শনিবার দুপুরে আগ বারইপুর লোকালের লেডিস কম্পার্টমেন্টে ধুন্ধুমার। জানা গিয়েছে শনিবার দুপুরে বারুইপুর জংশনের ২ নম্বর প্ল্যাটফর্মে ছিল আপ বারুইপুর লোকাল। ট্রেনের লেডিস কম্পার্টমেন্টে টিকিট চেক করতে যান পূজা কুমারী।

    অভিযোগ সেই সময় অভিযুক্ত মহিলা এবং তাঁর এক সহযোগী কামরায় বসে গরম ঘুগনি খাচ্ছিলেন। পূজা কুমারী টিকিট চাইতেই আচমকা গরম ঘুগনি ছুঁড়ে মারেন। চিৎকার শুরু করেন পূজা। পুরো কামরায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। চোখ-মুখে জ্বালা নিয়ে ছটফট করতে থাকেন। ওই অবস্থাতেও অভিযুক্ত মহিলাকে হাতছাড়া করেননি।

    এরপর বারুইপুরে ট্রেন পৌঁছতেই অভিযুক্ত সাইনা বিবিকে আরপিএফের হাতে তুলে দেয় পূজা কুমারী। জানা গিয়েছে অভিযুক্ত সাইদা বিবির বাড়ি সুভাষ গ্রামে। তাঁর কাছে সুভাষগ্রাম থেকে শিয়ালদহ পর্যন্ত টিকিট ছিল। কিন্তু বারুইপুরে যাওয়ার টিকিট ছিল না।