গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home National যান্ত্রিক ত্রুটি আবু ধাবিগামী ইন্ডিগো বিমানে

    যান্ত্রিক ত্রুটি আবু ধাবিগামী ইন্ডিগো বিমানে

    0
    66
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    ওড়ার পরেই যান্ত্রিক গোলযোগ ধরা পড়ল ইন্ডিগোর বিমানে। জরুরি ভিত্তিতে অবতরণের বার্তা পাঠিয়ে এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেন পাইলট।
    তার পর আবার বিমানের মুখ ঘুরিয়ে নামিয়ে আনা হয় কোচি বিমানবন্দরে। জানা গিয়েছে, কেরলের কোচি বিমানবন্দর থেকে ১৮০ জন যাত্রী এবং ছ’জন ক্রু সদস্য নিয়ে উড়েছিল ইন্ডিগোর ৬ই-১৪০৩ বিমানটি। বিমানটি যাচ্ছিল সংযুক্ত আরব আমিরশাহির রাজধানী আবু ধাবিতে। কোচি বিমানবন্দর থেকে শুক্রবার রাত ১১টা ১০ মিনিটে ওড়ে বিমানটি। প্রায় দু’ঘণ্টা ওড়ার পর বিমানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। সেটি লক্ষ করামাত্রই কোচির এটিসির সঙ্গে যোগাযোগ করেন পাইলট।
    এটিসির থেকে সবুজ সঙ্কেত পেতেই বিমানের মুখ ঘুরিয়ে আবার কোচি বিমানবন্দরে অবতরণ করানো হয়। সূত্রের খবর, যাত্রীদের জন্য বিকল্প একটি বিমানের ব্যবস্থা করা হয়। রাত সাড়ে ৩টে নাগাদ যাত্রীদের নিয়ে সেই বিমানটি আবু ধাবির উদ্দেশে রওনা হয়।