গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home National দেশজুড়ে এসআইআর-র ইঙ্গিত, বুধে বৈঠকে কমিশন

    দেশজুড়ে এসআইআর-র ইঙ্গিত, বুধে বৈঠকে কমিশন

    0
    72
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    বিহার ভোটের পরপরই রাজ্য ধরে ধরে শুরু হতে চলেছে ভোটার তালিকা সংশোধনের কাজ।  বিহারের বিশেষ ভোটার তালিকা সংশোধনের বিতর্কের মধ্যেই নির্বাচন কমিশন বিরাট সিদ্ধান্ত নিয়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে।

    কমিশন সূত্রে জানা গিয়েছে, আগামী ১০ সেপ্টেম্বর দিল্লিতে একটি বিশেষ বৈঠক ডেকেছে কমিশন। সেখানে এনিয়ে বিস্তারিত আলোচনা হবে। বৈঠকে উপস্থিত থাকবেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও অন্য কমিশনাররা।

    বিহারে ভোটের আগে ভোটার তালিকা সংশোধন নিয়ে বিজেপির উপর খড়্গহস্ত হয়েছে বিরোধী দলগুলি। আরজেডি, কংগ্রেস তো বটেই, বাম দলগুলি, তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টি এর বিরোধিতা করে চলেছে। সকলেরই অভিযোগ, বেছে বেছে বিরোধীদের নাম বাদ দেওয়া হচ্ছে। মূলত কেন্দ্রের শাসকদল আগামী ভোটগুলিতে বিশেষ সুবিধা নিতেই কমিশনকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ তুলেছে দলগুলি।