গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home National মুম্বইতে মহাসমারোহে গণেশ বিসর্জন 

    মুম্বইতে মহাসমারোহে গণেশ বিসর্জন 

    0
    75
    ছবি সৌজন্যে : এক্স
    গোটা মহারাষ্ট্রজুড়ে বিষাদের সুর। টানা দশদিন গণপতি আরাধনায় মেতে থাকার পর শনিবার চোখের জলে বিদায় জানানো হয়েছে পার্বতী পুত্র-কে। আরও একটা বছরের অপেক্ষা বাণিজ্য নগরী মুম্বইবাসীর। আর তারা আগে এবছরের মতন গণেশ চতুর্থী উৎসবের সমাপ্তি উপলক্ষে, মুম্বইয়ের লালবাগে গণেশ গালি কা রাজার বিসর্জন শোভাযাত্রা শুরু হওয়ার সঙ্গে ভক্তরা প্রচুর সংখ্যক ভিড় জমিয়েছেন।
    এরপরই ফুল, আবির ও ঢোলের তালে গণপতি বাপ্পাকে বিসর্জন দেওয়া হয়েছে রীতি আচার মেনে। গণেশ বিসর্জন-র শোভাযাত্রায় অন্য মেজাজে ধরা দিলেন মহারাষ্ট্রের রাজনীতিক থেকে শুরু করে সেলিব্রিটিরা। গণেশ চতুর্থী থেকে শুরু হয়েছে মহারাষ্ট্র জুড়ে গণপতি বন্দনা। শনিবার অনন্ত একাদশীতে শেষ হয় বিশেষ পুজো। বহু সর্বজনীন পুজো মণ্ডপ থেকে বিশেষ শোভাযাত্রা সহকারে গণেশ মূর্তি বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হয়েছে কৃত্রিম ও প্রাকৃতিক পুকুরে।
    সেখানে গণপতি বাপ্পাকে বিসর্জন দিতে গিয়ে অনেকের চোখের কোনায় জলে চিকচিক করে উঠেছিল। শনিবার সকালে উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ার ও তাঁর স্ত্রী অনন্ত চতুর্থীর পুজো করতে হাজির হন পুণের বিখ্যাত শ্রীমন্ত দাপ্পু শেঠ হালওয়াই গণপতি মন্দিরে। পুজোর পরে দুজনে আরতিও করেন। এর পরে শুরু হয় বিসর্জনের পালা। শোভাযাত্রায় অংশ নেওয়া ঢোল বাদকদের সঙ্গে তাল মেলান অজিত পাওয়ার।