গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home Nadia তেহট্টের শিশুকে খুনের পর জলে ফেলা হয়েছিল দেহ!

    তেহট্টের শিশুকে খুনের পর জলে ফেলা হয়েছিল দেহ!

    0
    197
    ছবি সৌজন্যে : নিজস্ব

    তেহট্টের শিশুকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে এমনটাই উল্লেখ রয়েছে। ৮ বছরের স্বর্ণাভ বিশ্বাসকে শ্বাসরোধ করে খুনের পর দেহ জলে ফেলে দেওয়া হয়েছিল। এমনটাই অনুমান তদন্তকারী অফিসারদের।

    শিশু খুনের তদন্তের পাশাপাশি পিটিয়ে খুনের তদন্ত করবে পুলিশ। এমনটাই জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার উত্তম ঘোষ। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টের পর এবার খুনের মোটিভনিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিকভাবে অনুমান উৎপল মণ্ডলের পরিবারের সঙ্গে বিবাদের কারণে খুন হয়ে থাকতে পারে স্বর্ণাভ।

    এদিকে তৃণমূলের তরফে দাবি করা হয়েছে পারিবারিক বিবাদে খুন হয়ে থাকতে পারে শিশুটি। এর সঙ্গে রাজনীতির যোগ নেই।