গ্রাম থেকে শহর
News & Much More

25 C
Kolkata
25 C
Kolkata
More
    Home National সোনার দাম বারবার রেকর্ড ভাঙছে কেন

    সোনার দাম বারবার রেকর্ড ভাঙছে কেন

    0
    192
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    বিশ্ব অর্থনীতির অনিশ্চয়তার কারণে বিনিয়োগের নিরাপদ মাধ্যম খুঁজতে গিয়ে বিনিয়োগকারীরা সোনার বাজারে ঝুঁকছেন। অন্যদিকে গত এক বছরে সোনার দাম প্রায় এক-তৃতীয়াংশ বেড়ে প্রতি আউন্স তিন হাজার ৫৫০ মার্কিন ডলার ছাড়িয়েছে, যা সর্বকালের সর্বোচ্চ। ভূরাজনৈতিক অস্থিরতার কারণে দাম আরো বাড়তে পারে বলে কিছু বিশ্লেষক ধারণা করছেন।

    আসলে সোনাকে দীর্ঘদিন ধরেই বিনিয়োগকারীরা অনিশ্চয়তা বা অস্থিরতার সময়ের জন্য পছন্দের সম্পদ মনে করে আসছেন।কারণ শেয়ারের তুলনায় এর দাম তুলনামূলকভাবে স্থিতিশীল থাকে।এদিকে আর্থিক বাজারের সবচেয়ে বড় সমস্যা হলো অনিশ্চয়তা। আর এমন পরিস্থিতিতে সোনাই সাধারণত ব্যবসায়ীদের ভরসার জায়গা হয়ে ওঠে।যদিও ঐতিহাসিকভাবে সোনা সীমিত মুনাফা দিয়েছে, তবু গত দু’ বছরে এর দাম দ্রুত বেড়েছে—ইউক্রেন ও গাজায় যুদ্ধ, আর আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্যযুদ্ধের মতো বিশ্বব্যাপী পরিস্থিতির কারণে।এ ছাড়া সরকার ও আর্থিক প্রতিষ্ঠানের ওপর আস্থা না রাখা বিনিয়োগকারীরাও সোনা পছন্দ করেন। কারণ এটি এমন একটি পণ্য, যা শারীরিকভাবে নিজের কাছে রাখা ও সংরক্ষণ করা যায়।অন্যদিকে,সোনায় বিনিয়োগের দুটি প্রধান উপায় রয়েছে।

    প্রথমত, সরাসরি সোনার বার, গলানো সোনা, গয়না বা মুদ্রা কেনা। দ্বিতীয়ত, আর্থিক পণ্যের মাধ্যমে বেচাকেনা। বিনিয়োগকারীরা ভবিষ্যৎ চুক্তি,ফিউচার্স কেনাবেচাও করেন, যেখানে নির্দিষ্ট দামে ভবিষ্যতে সোনা কেনা বা বিক্রির শর্ত থাকে। এ ছাড়া বিনিয়োগ তহবিলও রয়েছে, যেগুলো সোনার দামের ওঠানামা অনুসরণ করে।